Logo
Logo
×

ক্রিকেট

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

asif

asif

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। সেপ্টেম্বরে পূর্বনির্ধারিত সিরিজ হওয়ার কথা থাকলেও তা নিয়ে সিদ্ধান্ত আসেনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, আগে নির্ধারিত সেপ্টেম্বর মাসের সূচিটি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় চাচ্ছে। বিসিসিআইয়ের সূত্র এএনআইকে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’ ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের, তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ‘(ভারত সিরিজ নিয়ে) আলোচনা হচ্ছে। দুইটা বোর্ড আলোচনা করছে। তারিখ উপরে নিচে হতে পারে।’
 
সম্পর্কিত খবর

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

‘বাংলাদেশ ফার্স্ট’-নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

‘বাংলাদেশ ফার্স্ট’-নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি দল

সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি দল

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম