Logo
Logo
×

ক্রিকেট

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

asif

asif

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা। নেতৃত্বে ছিলেন হাসান মাহমুদ। তার বহরে থাকা এবাদত হোসেনেরও ভূমিকা ছিল দারুণ। তবে তিনি সুযোগ পেয়েছিলেন শরিফুল ইসলামের চোটের কারণে। সেখান থেকে ফিরে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্টে নামার আগে ফরম্যাটটিতে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এ ছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন। অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের। স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে। এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

 

সম্পর্কিত খবর

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

‘বাংলাদেশ ফার্স্ট’-নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

‘বাংলাদেশ ফার্স্ট’-নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি দল

সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি দল

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম