Logo
Logo
×

ক্রিকেট

শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার সকাল ৬টায় ম্যাকাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চোটের শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তানজিদ তামিম, সুস্থ আছেন মুশফিকুর রহিমও। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে ঠা-া ও বাতাস বেশি থাকায় উইকেটে থাকতে পারে অতিরিক্ত বাউন্সও। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সিরিজের শুরুটা স্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। তবে অল্পতেই আর তুষ্ট থাকতে চায় না টাইগাররা। মাইটি অজিদের ডেরায় শেষটাও রাঙাতে চায় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের আগের গতকাল শুক্রবার অনুশীলনে বাড়তি মনযোগ দিয়েছে টাইগাররা। রানিং, ড্রিলিং শেষে নেটে ব্যাটিং, বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন হাসান-মিরাজরা। লিটন, শরিফুলরা ফুল ফিট থাকায় আরও আত্মবিশাসী এখন টাইগাররা। তামিম-মুশফিকের চোট নিয়ে যে শঙ্কা ছিলো তা ক্রমশই কেটে যাচ্ছে বলে জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে ঠা-া ও বাতাস দুইটাই বেশি। উইকেটে তাই থাকতে পারে অতিরিক্ত বাউন্সও। সেক্ষেত্রে কি পাঁচ পেসার খেলাবে কিনা বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক জানান, ম্যাচের দিন সকালেই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। টেস্টে এখন পর্যন্ত সাত বার মুখোমুখি হয়েছে দুইদল। অস্ট্রেলিয়া ৫ বার জিতলেও টাইগাররা জিতেছে মাত্র দুইবার। তবে অজিদের ঘরে-বাইরে দুইখানেই হারানোর সুখস্মৃতি থাকা বাংলাদেশ দল এখন বেশ নির্ভার। আরও একবার ইতিহাস গড়ার প্রত্যয়ে মাঠে নামবে টাইগাররা।
 
সম্পর্কিত খবর

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

‘বাংলাদেশ ফার্স্ট’-নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

‘বাংলাদেশ ফার্স্ট’-নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি দল

সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি দল

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম