Logo
Logo
×

সারাদেশ

ধামইরহাটে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

asif

asif

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম

ধামইরহাটে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি - নওগাঁর ধামইরহাট উপজেলায় ১৫ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তি উপজেলা খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মঞ্জুর মিঠু একজন মাদকাসক্ত। গত বুধবার দিবাগত রাতে সে নিজ বাড়িতে ১৫ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে আসামির মা আনজু আরা বাদি হয়ে ছেলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধামইরহাট থানার এসআই বজেন্দ্রনাথ জানান, অভিযোগ পেলে পুলিশ আসামিকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামির বিরুদ্ধে মামলা দায়েরে শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম