Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী

asif

asif

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৩২ পিএম

সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী

নিজস্ব প্রতিনিধি- সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মামলার পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এক নারীর সঙ্গে প্রেম ছিল শরিফুল ইসলামের। গত সোমবার রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুই জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা। এরপর তাদের দুই জনকে আটকে রাখা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পর্যন্ত এলাকাবাসী দুই জনকে আটকে রেখেছিল। শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন। দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে জানতে না। পরে লোকমুখে শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে পরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, অনৈতিক কর্মকা-ের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। 
 

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে নারী হত্যায় আসামির মৃত্যুদ-

নারায়ণগঞ্জে নারী হত্যায় আসামির মৃত্যুদ-

হোমনায় বিধবা নারীর জমি দখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

হোমনায় বিধবা নারীর জমি দখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদপুরে নারী মাদক কারবারি আটক

চাঁদপুরে নারী মাদক কারবারি আটক

শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শিক্ষার্থী নিহত

শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শিক্ষার্থী নিহত

আটোয়ারীতে ছাড়পত্র বা টিসির জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

আটোয়ারীতে ছাড়পত্র বা টিসির জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

কোম্পানীগঞ্জ উপজলো জামায়াতরে নতুন আমীর

কোম্পানীগঞ্জ উপজলো জামায়াতরে নতুন আমীর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম