Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শিক্ষার্থী নিহত

asif

asif

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:১১ পিএম

শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শিক্ষার্থী নিহত

বগুড়া প্রতিনিধি - বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্মম ঘটনা ঘটে। নিহত জামিল শেখ উপজেলা শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যায়। এ সময় প্রতিপক্ষ পক্ষের শাকিল (২২) নামের এক তরুণ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং স্বজরে লাথি কিল ঘুসি মারে। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, শাকিল এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম