আটোয়ারীতে ছাড়পত্র বা টিসির জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ
asif
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:০৭ পিএম
পঞ্চগড় প্রতিনিধি - পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড়দাঁপ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আল ইমরান নামে এক শিক্ষার্থীর ছাড়পত্র বা টিসি নিতে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগী জাহিদুল ইসলাম তার ভিডিও বক্তব্যে জানান, তার ছেলে আলামিন বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তার পিতা তাকে অন্য বিদ্যালয়ে ভর্তির জন্য ওই স্কুলে টিসি আনতে গেলে ওইনবিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল ১, ৫০০ টাকা দাবি করেন। আলামিনের বাবা এদিক সেদিক হতে ৯২০ টাকা জোগাড় করে নিয়ে যান প্রধান শিক্ষকের হাতে দেন। প্রধান শিক্ষক বলেন, এ টাকায় হবে না। এক পর্যায়ে আলামিনের বাবা প্রধান শিক্ষককে অনুরোধ করলে, ওই প্রধান শিক্ষক ৯২০ টাকা নিয়ে হাড় পত্রটি (টিসি) দেন। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলেন, ‘উন্নয়ন ফি’ ও ‘ফাইল চার্জ’ এর নামে ওই প্রধান শিক্ষক প্রায় বাড়তি টাকা আদায় করেন। আরেক অভিভাবক আক্ষেপ করে বলেন, ‘সরকার তো ফ্রি-তে লেখাপড়ার কথা বলেছে। অথচ সামান্য একটা কাগজের জন্য হাজার টাকা চায়। আমরা নিরুপায় হয়ে টাকা দিয়েই টিসি নিচ্ছি।’ অভিযোগের বিষয়ে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি মুঠো ফোনে বলেন, ‘আমরা কোনো অতিরিক্ত টাকা নিচ্ছি না। ইতিপূর্বে ওই বিদ্যালয়ে এ ধরনের বাড়তি টাকা নেওয়ার ব্যাপক অভিযোগ রয়েছে।’ এলাকাবাসী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
