Logo
Logo
×

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার জমি জোরপূর্বক দখল

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার জমি জোরপূর্বক দখল

 বরিশাল প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতার জমি জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে তার চাচার বিরুদ্ধে। ঘটনাটি গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ বিজয়পুর এলাকার। কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম খান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত এলাকায় না থাকার সুযোগে আমার চাচাতো চাচা মুকুল খান নিজেকে বিএনপি নেতা দাবী করে আমাদের নয় শতক জমি দখল করে দোকান ঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এতে আমার মা বাঁধা দিলে তাকে লাঞ্চিত করা হয়। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও সে (মুকুল খান) তৎকালীণ সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামী লীগে যোগদান করে আমাদের পরিবারের সঙ্গে প্রভাব বিস্তার করেছিলেন। সে সময় জমি দখল করতে না পারলেও বিএনপি সরকার গঠনের পর সে আবার নিজেকে বিএনপি নেতা দাবী করে আমাদের জমি দখল করে দোকান ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের জমি রক্ষায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে জানতে অভিযুক্ত মুকুল খানের ব্যবহত নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম