Logo
Logo
×

সারাদেশ

সৈয়দপুরে বাড়ছে নিত্যপণ্যের দাম, দিশেহারা খেটে খাওয়া মানুষ

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

সৈয়দপুরে বাড়ছে নিত্যপণ্যের দাম, দিশেহারা খেটে খাওয়া মানুষ

 নীলফামারী প্রতিনিধি  : নীলফামারীর সৈয়দপুরে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, কাচা মরিচ আলু, শাক সবজি, মাছ, মাংস ও ডিমসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। শহরের পৌর বাজার, রেলওয়ে গেট বাজার, চৌমুহনী বাজার, ক্যান্ট বাজার ও অন্যান্য কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি পণ্যের দাম আগের তুলনায় অনেক বেশি। ক্রেতাদের অভিযোগ, কোনো পণ্যের দাম একবার বাড়লে তা আর কমে না। ফলে প্রতিদিনের বাজার করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বাজার সারতে আসা কয়েকজন ক্রেতা জানান, বর্তমান আয়ে সংসারের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে অনেক পরিবার প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও কম কিনতে বাধ্য হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারেই অধিক দামে পণ্য কিনতে হচ্ছে। পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের কারণেও খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। বাজারে গিয়ে দেখা যায়, এক কেজি কাচা মরিচ ৩২০ টাকা, যা কয়েক সপ্তাহ আগে ছিল মাত্র ৪০ টাকা কেজি। এক কেজি পেয়াজ ২২০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল মাত্র ৩৬ টাকা। আলু হলেন্ডার কেজি ছিল ১০ টাকা আর এখন বিক্রি হচ্ছে ২৫ টাকা। রসুল কেজি ছিল ৪০ টাকা এখন বেড়ে হয়েছে ১০০ টাকা। আদার কেজি ছিল ১২০ টাকা এখন বিক্রি হচ্ছে ২৪০ টাকা। পটল ৬০ টাকা, কচু এক পিস ৭০ টাকা। এভাবে তিনগুন পর্যন্ত বেড়েছে পণ্যের দাম। একই অবস্থা বিরাজ করছে মাছ ও মাংসের দামেও। সচেতন মানুষ বলছেন, বাজারে নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিং না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করছেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান এবং মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে স্থানীয়রা মনে করছেন, জেলা ও উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে নিত্যপণ্যের বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।

 

সম্পর্কিত খবর

কালাইয়ে ওএমএসের আটা আত্মসাতের অভিযোগ, ৩ কর্মকর্তা বরখাস্ত

কালাইয়ে ওএমএসের আটা আত্মসাতের অভিযোগ, ৩ কর্মকর্তা বরখাস্ত

বৃষ্টিতে বালু-কাদায় নাকাল মজুচৌধুরীর হাট ফেরিঘাট, চরম দুর্ভোগ

বৃষ্টিতে বালু-কাদায় নাকাল মজুচৌধুরীর হাট ফেরিঘাট, চরম দুর্ভোগ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার জমি জোরপূর্বক দখল

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার জমি জোরপূর্বক দখল

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চার্জশীট থেকে আসামীর নাম কর্ত্তণের অপচেষ্টা বাদীর সংবাদ সম্মেলন

চার্জশীট থেকে আসামীর নাম কর্ত্তণের অপচেষ্টা বাদীর সংবাদ সম্মেলন

বিসিসিতে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের মাইদুল

বিসিসিতে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের মাইদুল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম