Logo
Logo
×

সারাদেশ

চাটমোহরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

চাটমোহরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি-: পাবনার চাটমোহরে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহান হোসেন (১৪) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। আটক কিশোর উপজেলার গুনাইগাছা গুচ্ছ গ্রামের রেহানা খাতুনের পালিত ছেলে। তার পিতা মৃত, সে নানার বাড়িতে থাকে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেল ৪টার দিকে। জানা গেছে, উপজেলার গুনাইগাছা গুচ্ছ গ্রামের রফিকুল ইসলামের ৪ বছরের শিশু কন্যা বাড়ির উঠানে খেলা করছিল। বাড়িতে কেউ না থাকায় সোহান শিশুটিকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে যায়। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সোহানকে গুনাইগাছা খেলার মাঠ থেকে আটক করে। এ ব্যাপারে শিশুটির মা আজিয়া খাতুন চাটমোহর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন। এ ব্যাপারে শিশুটির ভাই ইমন জানায়, এ ধরনের ঘটনা আমাদের পরিবারে ঘটবে, কোনো দিন ভাবিনি, আমার বাবা থেকেও নেই, তিনি সংসারের খরচ দেন না, খুব কষ্ট করে মা-বোনকে নিয়ে চলছি। আমরা গরিব মানুষ, আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমার বোনের ন্যায়বিচার এবং অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছি। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম