Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন প্রদান

asif

asif

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

জামালপুরে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন প্রদান

জামালপুর প্রতিনিধি-: জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একই সঙ্গে ওই আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দ-াদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালিত হয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি গ্রামের মনিরুল ইসলামের ছেলে মুছা মিয়া মক্তবটি পরিচালনা করেন। গত ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তব শেষ করে সব ছাত্র-ছাত্রীদের ছুটি দেন শিক্ষক মুছা মিয়া। সবার ছুটি হলেও ভিকটিম কিশোরীকে (১৫) পরে বাড়ি যেতে বলেন তিনি। একপর্যায়ে মসজিদের ভেতরে ওই কিশোরীকে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আসামির উপস্থিতিতে গতকাল রোববার রায় ঘোষণা করা হয়। এ সময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম মামলার আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদ- ও ৫ লাখ টাকা জরিমানা করেন।

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম