Logo
Logo
×

সারাদেশ

যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিবেদক-: বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ঘরের দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একই ঘটনায় যুবদল কর্মী ও সাবেক প্রবাসী রাশেদ আমিনও গুরুত্বর আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে যুবদল কর্মী কাওসারকে হত্যা করা হয়েছে। নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওরাদারের ছেলে। পেশায় তিনি একজন ভাড়ার মোটরসাইকেল চালক । এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় সন্দেহের তীর নিজদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। উজিরপুর মডেল থানার ওসি  রকিবুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। 
 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম