Logo
Logo
×

সারাদেশ

মেহেরপুরে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম

মেহেরপুরে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি-: মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মো: হাসিবুল ইসলামকে(৪৬) গ্রেফতার করেছে এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুর। শনিবার ভোররাতে উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার  মো: হাসিবুল ইসলাম উপজেলার কাথুলী ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার সকাল সাড়ে ৭ টার সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের সিপিসি-৩, এসআরবি-১২ এর সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার( ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ এর সিপিসি-৩, মেহেরপুরের একটি চৌকষ টিম মেহেরপুরের গাংনী উপজেলার  কাথুলী ইউনিয়নের নওপাড়া (ক্লাবপাড়া) এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ হাসিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন  ধরে লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে নিজ এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মেহেরপুর সিপিসি-৩, এসআরবি-১২ এর সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার (ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার) জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৯(খ) ধারায় মামলা  দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম