Logo
Logo
×

সারাদেশ

সুজানগরে শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি

asif

asif

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

সুজানগরে শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি

পাবনা প্রতিনিধি-: পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে দিনের পর দিন শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে ওই সব শিশু শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় শ্রমিক নেতা আব্দুল মান্নান মোল্লা জানান, ইতঃপূর্বে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় তিন হাজার শিশু শ্রমিক ছিল। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় পাঁচ হাজারে দাঁড়িয়েছে। বিশেষ করে সমাজের দরিদ্র এবং দুঃস্থ পরিবারের শিশুরা জীবিকার প্রয়োজনে শ্রমিকের কাজ করায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওই সব শিশু শ্রমিকদের বেশির ভাগ হোটেল-রেস্তোরাঁ এবং ওয়ার্কশপসহ বিভিন্ন দোকানপাটে কাজ করে। কিছু কিছু শিশু শ্রমিক আবার কৃষিকাজ এবং রিকশাভ্যান চালানোর কাজও করে থাকে। প্রাপ্তবয়স্ক শ্রমিকের চেয়ে শিশু শ্রমিকের মজুরি কম হওয়ায় এদের চাহিদা বেশি। তা ছাড়া শিশু শ্রমিকরা কাজে ফাঁকি কম দেওয়ার কারণেও ওই সব প্রতিষ্ঠানে তাদের চাহিদা বেশি। তবে শিশু শ্রমিকদের অভিযোগ, মালিকরা তাদের মজুরি কম দেন। স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শিশু রুবেল জানায়, মালিক পক্ষ সারা মাস তাদের ইচ্ছামতো কাজ করান। কিন্তু মাস শেষে মজুরি দেন মাত্র ৭/৮ হাজার টাকা। অথচ বয়স্ক শ্রমিকরা সমান কাজ করে প্রতি মাসে মজুরি পান ১০/১৫ হাজার টাকা। তারা মজুরি বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো দ-নীয় অপরাধ। কাজেই এ বিষয়ে মালিকপক্ষ সচেতন না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম