Logo
Logo
×

সারাদেশ

রাজশাহী মেডিকেলে পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

asif

asif

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম

রাজশাহী মেডিকেলে পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহী প্রতিনিধি-: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা চিকিৎসা সরঞ্জামের সংকট সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকেরা জানান, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনে আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রায়ই অনাকাক্সিক্ষত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাঁদের অভিযোগ, সংঘবদ্ধভাবে হুমকিও দেওয়া হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকেরা আরও জানান, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ^াস দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি। এ কারণে বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতিতে গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, সংবাদ সম্মেলন করে দাবিগুলো, বর্তমান পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম