Logo
Logo
×

সারাদেশ

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

asif

asif

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

পাবনা প্রতিনিধি-: অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাক্সক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাঙালি হিন্দুদের বিশ^াসে, বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। পাঁচ দিন মৃন্ময়ী রূপে ম-পে ম-পে থেকে গতকাল বুধবার ফিরে যান কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। পাবনার চাটমোহর উপজেলার বড়াল, গুমানী ও চিকনাই নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়। গতকাল বুধবার বিজয়া দশমীতে দেবীবরণ ও সিঁদুর খেলার পর প্রতিমা নিয়ে বের হয় শোভাযাত্রা। এর আগে ম-পে ম-পে ভিড় করেন ভক্তরা। শোভাযাত্রার পর সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। উপজেলার ৫৪টি ম-পের মধ্যে হান্ডিয়াল জগন্নাথদেবের মন্দিরের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। বাকি ৫৩টি ম-পের প্রতিমা সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জনকালে উপজেলা ও পুলিশ প্রশাসন তদারকি জোরদার করে। চাটমোহরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত ও প্রতিমা বিসর্জন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম