Logo
Logo
×

সারাদেশ

গজারিয়া হামদার্দ বিশ^বিদ্যালয় জেনারেল হাসপাতালের রাস্তা সংস্কারের দাবি

asif

asif

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

গজারিয়া হামদার্দ বিশ^বিদ্যালয় জেনারেল হাসপাতালের রাস্তা সংস্কারের দাবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি-: মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদার্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ‘হামদার্দ জেনারেল হাসপাতাল’-এ প্রতিনিয়ত চিকিৎসাসেবার মান বাড়লেও যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিদিন বিভিন্ন দূর-দূরান্ত থেকে অসংখ্য মুমূর্ষু রোগী এবং প্রসূতি মায়েরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অনেক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এখানে সন্তান প্রসব করানো হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হাসপাতালের ভেতরের প্রধান সংযোগ সড়কটি এখনো বাংলা ইটের সলিং (ঐবৎৎরহমনড়হব ইড়হফ) করা। সরেজমিনে এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, ইটের সলিংয়ের রাস্তাটি অসম ও খানাখন্দে ভরা হওয়ায় রিকশা, অ্যাম্বুলেন্স বা যেকোনো যানবাহনে চলার সময় তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়। এই ঝাঁকুনির ফলে সবচেয়ে বেশি কষ্ট পান সিজারের রোগী এবং জরুরি অবস্থায় আসা মুমূর্ষু রোগীরা। অনেক সময় ঝাঁকুনির কারণে রোগীদের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও সেবা নিতে আসা সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসপাতালের চিকিৎসাসেবা ও পরিবেশ চমৎকার, কিন্তু ভেতরের রাস্তাটির এই অবস্থার কারণে রোগীদের নিয়ে আসতে আমাদের কলিজা কেঁপে ওঠে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’ ভুক্তভোগী জনসাধারণ ও রোগীর স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে হাসপাতালের ভেতরের এই রাস্তাটি পিচ ঢালাই (কার্পেটিং) করে মসৃণ করার জোর দাবি জানিয়েছেন। রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে ঢাকা ও মুন্সীগঞ্জসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীরা নির্বিঘেœ এবং নিরাপদে জরুরি চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই হাসপাতালটি হওয়ায় এখানে সড়ক দুর্ঘটনার অনেক রোগী আসে।

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম