Logo
Logo
×

সারাদেশ

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক

asif

asif

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক

বরিশাল প্রতিনিধি -
সংসারে স্ত্রী ও দুই সন্তান। দীর্ঘদিন ধরে বাবুগঞ্জ বাজারে ছোট পরিসরে ব্যবসা করে কোনোমতে চলছিল তাঁর সংসার। জীবিকার একমাত্র অবলম্বন সেই ব্যবসার পুঁজি হারিয়ে যখন দিশেহারা হয়ে পড়েছিলেন বাবুগঞ্জের লোহালিয়া গ্রামের বাসিন্দা ওমর ফারুক, তখন তাঁর পাশে দাঁড়িয়েছে হারুন মোল্লা ফাউন্ডেশন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে বাবুগঞ্জ বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ওমর ফারুক। সম্প্রতি বাজারের মাছবাজার সংলগ্ন এলাকায় অস্থায়ী দোকানে পেঁয়াজ, আলু, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছিলেন তিনি। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বিদ্যুৎ না থাকার সুযোগে এবং দোকানে ক্রেতাদের ভিড়ের মধ্যে একটি প্রতারক চক্র তাঁর দোকানের বিক্রির নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী মো. ফয়সাল আহমেদ বলেন, ওই সময় দোকানে ক্রেতাদের ভিড় ছিল। বিদ্যুৎ না থাকায় পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারক চক্রটি ওমর ফারুকের কাছ থেকে প্রায় ১১ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে শনাক্ত করতে পারেননি। ওমর ফারুক জানান, ওই টাকা ছিল তাঁর ব্যবসার পুরো মূলধন। ব্যবসার পুঁজি হারিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। একমাত্র আয়ের অবলম্বন হারিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েন দুই সন্তানের এই বাবা। ওমর ফারুকের দুর্দশার খবর পৌঁছে যায় মানবিক সংগঠন হারুন মোল্লা ফাউন্ডেশনের কাছে। বিষয়টি জানতে পেরে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। ওমর ফারুকের ব্যবসা পুনরায় চালু করতে প্রয়োজনীয় মালামাল নিজ অর্থায়নে কিনে দেওয়ার ঘোষণা দেন তিনি। দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা এবং অসচ্ছল পরিবারের গৃহ নির্মাণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে হারুন মোল্লা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ বলেন, কোনো মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। ওমর ফারুকের ব্যবসার পুঁজি হারানোর বিষয়টি জানার পর তাঁর পরিবারের কথা বিবেচনা করে ব্যবসাটি আবার দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসার পুঁজি হারিয়ে যখন অনিশ্চয়তায় পড়েছিলেন ওমর ফারুক, তখন সহযোগিতার এই উদ্যোগ তাঁর পরিবারের জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার সঞ্চার করেছে। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ শুধু একজন অসহায় ব্যবসায়ীর পাশে দাঁড়ানো নয়, বরং সমাজে মানবিকতার চর্চাকেও উৎসাহিত করে। 

সম্পর্কিত খবর

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

সৈয়দপুরে বেকারি শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয় দিশেহারা মালিকরা

সৈয়দপুরে বেকারি শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয় দিশেহারা মালিকরা

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন রাত নামলেই আতঙ্কে যাত্রীরা

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন রাত নামলেই আতঙ্কে যাত্রীরা

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে রাতভর মারধর-নির্যাতনের অভিযোগ

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে রাতভর মারধর-নির্যাতনের অভিযোগ

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম