Logo
Logo
×

সারাদেশ

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

asif

asif

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি - আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছেন গাইবান্ধার দলিল লেখকরা। সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে মুহুর্মুহু স্লোগানে ক্ষুব্ধতা প্রকাশ করেন তারা।‎দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে শনিবার দুপুরে গাইবান্ধা জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে কন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইমান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক। সদর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডলের পরিচালনায় অন্যান্য দলিল লেখকদের মধ্যে সিরাজুল ইসলাম মিথেন, আব্দুল করিম সরকার, আব্দুল কাফি, রাজু আহমেদ, রেজাউল করিম, মাসুদ সরকার, আমিনুল ইসলাম, মনছুর আলী প্রমুখ বক্ত্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে কাচারি বাজার চত্বরে এসে আবারও সংক্ষিপ্ত সমাবেশ করে।

সম্পর্কিত খবর

কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে

কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে

মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

সুন্দরবন পর্যবেক্ষণে গিয়ে  সাংবাদিকদের প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ

সুন্দরবন পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ

রাবারের কষে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের অর্থনীতি

রাবারের কষে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের অর্থনীতি

তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

দুই কোটি টাকার সড়ক, কাজ হয়েছে এক কিলোমিটার দুর্ভোগে মানুষের

দুই কোটি টাকার সড়ক, কাজ হয়েছে এক কিলোমিটার দুর্ভোগে মানুষের

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম