Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে ক'টূ'ক্তি'র অভিযোগে মেহেরপুরে যুবক আটক

asif

asif

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে ক'টূ'ক্তি'র অভিযোগে মেহেরপুরে যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি - সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অকথ্য ভাষায় কটূক্তি করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মেহেরপুর সদর থানার ওসি হুমায়ন কবীর বলেন, সঞ্জয় কুমার নামের এক যুবককে প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে

কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভ

মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

সুন্দরবন পর্যবেক্ষণে গিয়ে  সাংবাদিকদের প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ

সুন্দরবন পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ

রাবারের কষে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের অর্থনীতি

রাবারের কষে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের অর্থনীতি

তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম