হিলিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
asif
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
দিনাজপুর প্রতিনিধি - শারদীয় দুর্গোৎসবের আর বেশি দেরি নেই। তাই দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন পূজাম-পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিন-রাত এক করে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা। পাশাপাশি ম-পে ম-পে চলছে প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। পূজা যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কারিগরদের ব্যস্ততা। বাঁশ, কাঠ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর কাদা-মাটির প্রলেপ দেওয়ার কাজ প্রায় শেষ হয়েছে। এখন চলছে প্রতিমায় রং, নকশা, অলংকার ও সাজসজ্জার কাজ। নিখুঁত তুলির আঁচড়ে মাটির প্রতিমায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাসহ লক্ষèী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের অবয়ব।কারিগরদের কেউ ব্যস্ত দেবী দুর্গার চোখ-মুখের নিখুঁত রূপ দিতে, আবার কেউ ব্যস্ত প্রতিমার পোশাক ও অলংকারের সাজে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে অনেকেই অতিরিক্ত শ্রমিক ও কারিগর নিয়োগ করেছেন। শেষ সময়ে কাজের চাপ বেড়ে যাওয়ায় দম ফেলারও যেন সময় নেই তাদের।কারিগররা জানান, প্রতিমা তৈরির কাজ সময়মতো শেষ করে নির্ধারিত ম-পে পৌঁছে দিতে তারা দিন-রাত পরিশ্রম করছেন। এখন প্রতিমার সূক্ষ্ম কাজ, রং ও সাজসজ্জার কাজ চলছে। সময় কম থাকায় ব্যস্ততা অন্য সময়ের তুলনায় অনেক বেড়েছে। এদিকে দুর্গাপূজাকে ঘিরে হিলির সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ। বিভিন্ন পূজাম-পে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ। ম-পে ম-পে ধীরে ধীরে ফুটে উঠছে উৎসবের আবহ।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, দুর্গাপূজা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা তাদের। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন পূজাম-পে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্গাপূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজাম-পে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অমিত কুমার মানি জানান, এ বছর দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ছোট-বড় প্রায় ২৫টি স্থায়ী ও অস্থায়ী ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি নিজেও প্রতি বছরের মত এবারও একক পূজা করছেন। পূজাকে ঘিরে ইতোমধ্যে ম-পগুলোতে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরদের তুলির আঁচড়ে প্রতিমায় প্রাণবন্ত রূপ ফুটে ওঠার সঙ্গে সঙ্গে উৎসবের অপেক্ষায় থাকা মানুষের মধ্যেও বাড়ছে আনন্দ-উচ্ছ্বাস।
