Logo
Logo
×

সারাদেশ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি-: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) চলমান অভিযান ও নজরদারির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ বোতল মদ এবং ৪,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি টহল দল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য বারো লাখ বারো হাজার টাকা। উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্য বিধি মোতাবেক মেহেরপুর জেলার গাংনী থানায় জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম চলমান রয়েছে।
 
সম্পর্কিত খবর

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম