Logo
Logo
×

সারাদেশ

চাটমোহরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

চাটমোহরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাটমোহর প্রতিনিধি-: পাবনার চাটমোহরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিস্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আ. রহিম কালু। সাবেক পৌর মেয়র অধ্যাপক আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিরাজুল ইসলাম, পাবনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, চাটমোহর ক্রীড়া পরিষদের সাগরসহ অন্যরা উপস্থিত ছিলেন। চাটমোহর ক্রীড়া পরিষদের আয়োজনে এই টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতা করে নিমাইচড়া ইউনিয়ন ফুটবল দল ও হরিপুর ইউনিয়ন ফুটবল দল।

সম্পর্কিত খবর

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম