Logo
Logo
×

সারাদেশ

চাম্পাফুল আ প্র চ মাধ্যমিক বিদ্যাপীঠে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

চাম্পাফুল আ প্র চ মাধ্যমিক বিদ্যাপীঠে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি-: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেল ও প্রগতিশীল জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিভাবক সদস্য পদে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের ইব্রাহিম হুসাইন ২৫৭ ভোট, জাকির হোসেন (সর্বোচ্চ) ২৮৪ ভোট, মিজানুর রহমান ২৮১ ভোট ও মো. সাইফুল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল জোটের প্রার্থী হারুন অর-রশিদ ২৪৬ ভোট, দীনবন্ধু মজুমদার ২৪৯ ভোট, ইউনুছ আলী ২৪৫ ভোট ও কামরুজ্জামান ২৪৩ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সাবিতুন নাহার ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাছলিমা খাতুন পেয়েছেন ২৩৮ ভোট। নির্বাচনে মোট ৭০৬ জন ভোটারের মধ্যে ৫৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২২টি পুরুষ ও ১২টি মহিলা ভোট বাতিল হয়। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক আবু হাসান, দীনবন্ধু মিস্ত্রী ও রোকসানা পারভীন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সহকারী শিক্ষক ফারুক হোসেন, মহাদেব মিত্র ও মিলি রানী ম-ল। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন (অতি. দা.)। সহকারী ছিলেন ফরিদ হোসেন, দেবপ্রসাদ বিশ^াস, খাইরুল বাশার, ফারুক হোসেন ও মনিরুল ইসলাম।

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম