Logo
Logo
×

সারাদেশ

কাপাসিয়ায় মৎস্য অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ

asif

asif

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

কাপাসিয়ায় মৎস্য অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ

কাপাসিয়া প্রতিনিধি-: গাজীপুরের কাপাসিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও বিভিন্ন খামারিদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং জলাভূমি নির্বাচন ও পোনা মাছ সংগ্রহ কমিটির সদস্য সচিব জান্নাতুন শাহীনের সার্বিক ব্যবস্থাপনায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, ঢাকা বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তা সাঈদা ইয়াসমিন, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, অফিস সহকারী হামিদা, বিএনপি নেতা ও মৎস্য খামারি জুলহাস উদ্দিন প্রমুখ। মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৪ জন খামারির মাঝে প্রায় ৩০০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়। 
 
সম্পর্কিত খবর

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম