Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

asif

asif

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পিএম

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিদি-: কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হন হাজী মনিরুল ইসলাম। গত বুধবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ^াস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ^াস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। 

সম্পর্কিত খবর

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী ‎

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফুটপাতের সেই গোলাপি বেগমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

অজানাই থেকে যাচ্ছে বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকারে ঘটনার রহস্য

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম