কিশোরগঞ্জ প্রতিনিধি-: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের বামনগাঁও, ছয়পাইকা, কালিকাপুর, ইন্দুর দাইর ও মন্ডলভোগসহ বিভিন্ন গ্রামে পাগলা শিয়ালের কামড়ে গত দুই দিনে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২০-২৫ জন জহুরুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন-সাইফুল ইসলামের ছেলে মো. সাইম মিয়া (২৫), কুদ্দুস আলীর ছেলে মো. ওসমান মিয়া (৩৫), মীর হোসেনের ছেলে টেনাই মিয়া (৪৫), মস্তু মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২৫), সৈয়দ বুরহান মিয়ার স্ত্রী রুকসানা (৩৫), মোস্তাকিম মিয়ার স্ত্রী সখিনা খাতুন (৩৫), জামাল মিয়ার স্ত্রী আকলিমা খাতুন (৪০), আনোয়ার মিয়া (৫০) ও মো. জামাল মিয়া (৪৫)। এ ছাড়া এই পাগলা শিয়াল ৩টি ছাগল ও ২টি গরুকে কামড়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে এই গ্রামগুলোর অধিবাসীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
