Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ৩

asif

asif

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজার প্রতিনিধি-: মৌলভীবাজারে চোরাচালানের মাধ্যমে আনা ১৬ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় ফুচকাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার শেরপুর চত্বর এলাকায় অভিযান চালায় শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি ট্রাক আটক করে তল্লাশি করা হয়। পরে ট্রাকে থাকা ভারতীয় ফুচকার চালান জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-মো. আমিনুর রহমান (৪০) ও মো. সাগর হোসেন (২৪), যশোর জেলার এবং মো. রুবেল মিয়া (২৮), সিলেট জেলার বাসিন্দা। পুলিশ জানায়, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 
 
সম্পর্কিত খবর

পদ্মায় বাড়ছে পানি, আতঙ্কে ঈশ^রদীর নদীপাড়ের মানুষ

পদ্মায় বাড়ছে পানি, আতঙ্কে ঈশ^রদীর নদীপাড়ের মানুষ

বেতন নেই, উল্টো পত্রিকার বিল; অব্যাহতি নিলেন এক সংবাদকর্মী

বেতন নেই, উল্টো পত্রিকার বিল; অব্যাহতি নিলেন এক সংবাদকর্মী

অবৈধ মজুতের অভিযোগে বিরলে অভিযানে সার জব্দ ও অর্থদ-

অবৈধ মজুতের অভিযোগে বিরলে অভিযানে সার জব্দ ও অর্থদ-

বিএনপি নেতার প্রহসনের সালিশ, দুই দিন পরই যুবতীর মৃত্যু

বিএনপি নেতার প্রহসনের সালিশ, দুই দিন পরই যুবতীর মৃত্যু

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম