Logo
Logo
×

সারাদেশ

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

asif

asif

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ চাঁদপুর-৩ আসনের এমপির

চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। একই সঙ্গে অনুষ্ঠানে ঘটিত কিছু ভুলত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে একটি অনাকাক্সিক্ষত ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলমান প্রতিক্রিয়া রোধে সব পোস্ট মুছে ফেলার অনুরোধ জানিয়েছেন তিনি। গত শনিবার সকালে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া একজন শিক্ষার্থীর মজার ছলে করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ বিষয়ে গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জানান, সবার মতপ্রকাশের স্বাধীনতাকে তারা সব সময় সম্মান করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট বা নেতিবাচক প্রতিক্রিয়াগুলো ডিলিট করার জন্য তিনি সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, সবার আন্তরিক সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও কৃতী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এমন আরও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যেকোনো ত্রুটি-বিচ্যুতি এড়িয়ে আরও সুন্দর ও গোছানো অনুষ্ঠান আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন এই সংসদ সদস্য। 
 
সম্পর্কিত খবর

শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ভালুকায় সাবেক এমপির শ্যালক আটক

ভালুকায় সাবেক এমপির শ্যালক আটক

দেশের চার মোবাইল অপারেটরের সেবার মান নিয়ে অভিযোগের স্তূপ

দেশের চার মোবাইল অপারেটরের সেবার মান নিয়ে অভিযোগের স্তূপ

কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় অভিযুক্তকে গণপিটুনি

কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় অভিযুক্তকে গণপিটুনি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম