Logo
Logo
×

সারাদেশ

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, আটক চোর

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পিএম

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, আটক চোর

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, আটক চোর
সাতক্ষীরা প্রতিনিধি - স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের উদ্দেশ্যে নিজ ঘর থেকে বাইরে বের হন ওই নারী। আগে থেকেই ওত পেতে থাকা চিহ্নিত চোর আব্দুল গনি পেছন থেকে এসে ধারালো চাকু দিয়ে তার কানের দুটি দুল কেটে নিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ওই নারীর দুই কান কেটে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তপাত শুরু হয়। ভুক্তভোগী নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চারদিক থেকে ঘিরে ফেলে চোর আব্দুল গনিকে হাতেনাতে আটক করেন। এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আটক আব্দুল গনি এলাকার একজন কুখ্যাত ও চিহ্নিত অপকর্মকারী। দীর্ঘদিন ধরে সে এলাকায় চুরি, ডাকাতি, মাদক কেনাবেচা এবং বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকা-ের সঙ্গে জড়িত রয়েছে। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকা- সংঘটিত করতে গিয়ে সে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল। এমনকি তার বিরুদ্ধে থানায় পূর্বের অপরাধের একাধিক মামলাও রয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত গনিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
 
সম্পর্কিত খবর

হোসেনপুরে বেহাল সড়কে জনগণের ভোগান্তি

হোসেনপুরে বেহাল সড়কে জনগণের ভোগান্তি

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা তিমি

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা তিমি

প্রতিবন্ধী রুবেলের প্রয়োজন একটি কর্মসংস্থান

প্রতিবন্ধী রুবেলের প্রয়োজন একটি কর্মসংস্থান

নিখোঁজ বৃদ্ধ সারোয়ারের সন্ধান চায় পরিবার

নিখোঁজ বৃদ্ধ সারোয়ারের সন্ধান চায় পরিবার

কিশোরগঞ্জে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলেন জেলা প্রশাসক

ইজারা ছাড়াই চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিন

ইজারা ছাড়াই চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম