Logo
Logo
×

সারাদেশ

বেলগাছি-বহরমপুর সড়ক বেহাল, জনদূর্ভোগ চরমে

asif

asif

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

বেলগাছি-বহরমপুর সড়ক বেহাল, জনদূর্ভোগ চরমে

পাবনা প্রতিনিধি-: পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি-বহরমপুর সড়কের বেহাল দশার কারণে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। দেড় কিলোমিটার সড়কের কারণে দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। বেলগাছি পালপাড়ার ২৫টি পরিবারসহ গ্রামে প্রায় ২শ’ পরিবারের বসবাস। নদী বেষ্টিত এই গ্রামের পালপাড়ায় প্রতি বছর দূর্গাপূজার শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়। এবারও শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরি করার জন্য আসেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই গ্রামের যাতায়াত করার সড়কটি দেখলে মনে হবে, এটা যেন চাষ করা জমি। কাদা পানিতে সড়কের বেহাল দশা। স্কুলের শিশু শিক্ষার্থী থেকে শুরু করে গ্রামের সকল মাুষকে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দেড় কিলোমিটার এই সড়কের উন্নয়ন হয়নি, এ নিয়ে কারো কোন মাথাব্যাথাও নেই। বারবার সরকার পরিবর্তন হলেও, পরিবর্তন হয়নি বেলগাছি-বহরমপুর সড়কের ভাগ্য। বেলগাছি পালপাড়ার মৃৎশিল্পী অমল চন্দ্র পাল, অপূর্ব পাল, সনাতন পাল, গ্রামের আজাহার আলী, নুরুল ইসলাম জানান, এই সড়কটি পাকা করা খুবই দরকার। এই সড়কটুকুর কারণে গ্রামের মানুষের চরম কষ্ট। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। এ ব্যাপারে নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান জানান, সড়কটি পাকাকরণের পরিকল্পনা রয়েছে। শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম