Logo
Logo
×

সারাদেশ

তালতলীতে বিরল বিষধর ‘দাগী লেজা সবুজ বোড়া’ সাপ উদ্ধার

asif

asif

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

তালতলীতে বিরল বিষধর ‘দাগী লেজা সবুজ বোড়া’ সাপ উদ্ধার

 বরগুনা প্রতিনিধি-: বরগুনার তালতলীতে বিরল বিষধর সাপ ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা ‘দাগী লেজা সবুজ বোড়া’ উদ্ধার করেছে। গত শনিবার তালতলী উপজেলার সোনাকাটা গ্রাম থেকে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র তথ্য ও প্রচার সম্পাদক মো: কাওসার ওরফে হৃদয় এ সাপটিকে উদ্ধার করে। পরে উদ্ধার হাওয়া এই বিষধর সাপটি নিরাপদে সোনাকাটার টেংরাগিরি ইকোপার্কের বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেন। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, ‘স্পট-টেইলড পিট ভাইপার বা রেড-টেইলড পিট ভাইপার-যার বৈজ্ঞানিক নাম : ৎরসবৎবংঁৎঁং বৎু:যৎঁৎঁং-বাংলাদেশে পাওয়া একটি বিষধর গেছো সাপ। স্থানীয়ভাবে এটি দাগী লেজা সবুজ বোড়া, সবুজ বোড়া, টিয়া বোড়া বা গেছো বোড়া নামেও পরিচিত।’ তিনি আরও বলেন, ‘পিট ভাইপারদের নাকের সামনে তাপ সংবেদনশীল বিশেষ ছিদ্র থাকে, যাকে পিট অর্গান বলা হয়। এই বৈশিষ্ট্যের কারণেই এদের পিট ভাইপার বলা হয়। এদের মাথা ত্রিকোণাকৃতির ও কিছুটা চ্যাপ্টা এবং মাথার দুই পাশে থাকা পিট অর্গান এদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।’ আসাদুল্লাহ হাসান মুসা জানান, ‘স্পট-টেইলড পিট ভাইপার মূলত নিশাচর ও গেছো স্বভাবের। দিনের তুলনায় রাতে এরা বেশি সক্রিয় থাকে। সাধারণত গাছপালা, ঝোপঝাড় ও বনাঞ্চলে এদের দেখা যায়। বাংলাদেশের পাহাড়ি বনভূমিতে এদের বেশি দেখা গেলেও দেশের বিভিন্ন অঞ্চলেও এ প্রজাতির উপস্থিতির রেকর্ড রয়েছে। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনের পাশাপাশি পটুয়াখালী, বরগুনা, ভোলা ও পিরোজপুরেও এ সাপের উপস্থিতির তথ্য রয়েছে।’ তিনি আরও বলেন, ‘পূর্ণবয়স্ক একটি পিট ভাইপার সাধারণত প্রায় দুই ফুট লম্বা হয় এবং সর্বোচ্চ দুই থেকে আড়াই ফুট পর্যন্ত হতে পারে। এরা ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা প্রসব করে। সাধারণত এপ্রিল-মে মাসে প্রজনন করে এবং প্রায় পাঁচ মাস পর বাচ্চা প্রসব করে। একটি পিট ভাইপার একসাথে প্রায় ১০ থেকে ২০টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে।’

সম্পর্কিত খবর

বাজিতপুরে সালিশের রায় না মানায় একঘরে ২০ সদস্যের পরিবার

বাজিতপুরে সালিশের রায় না মানায় একঘরে ২০ সদস্যের পরিবার

কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

টেকনাফে যুবককে বন্ধক রেখে ইয়াবা সংগ্রহের অভিযোগ

টেকনাফে যুবককে বন্ধক রেখে ইয়াবা সংগ্রহের অভিযোগ

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম