Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

asif

asif

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

 কুড়িগ্রাম প্রতিনিধি-: কুড়িগ্রামের রাজারহাট-টগরাইহাট রেলস্টেশনের মাঝখানে দিনোবাজারের পূর্ব দিকে জয় নার্সারির সামনে শার্টল ট্রেনের ধাক্কায় একটি গরুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর দেড়টায় জয় নার্সারির সামনে বাজেমুজরাই নিবাসী বাবু মিস্ত্রী তার পালিত গর্ভবতী (গাভী) গরুকে ঘাস খাওয়াচ্ছিলো। হঠাৎ কুড়িগ্রামে বিলম্বে প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শাটল ট্রেন দেখে তিনি তড়িঘড়ি করে রেলিংয়ের অপর দিকে গরুকে টেনে আনেন। গরুটি রেললাইন পাড় হলেও নিরাপদ দুরত্বে না আসায় ট্রেনের ধাক্কায় গাভীটি ছিটকে পড়ে। গরুর মালিকও বাবু মিস্ত্রীর কিছু হয়নি। ট্রেন যাওয়া পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখেন গরুটি ছটপট করতে করতে মারা যায়। গরুর মৃত্যুতে বাবু মিস্ত্রী কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য বর্তমান কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে চলাচল করে না। মঙ্গলবার ছাড়া প্রায় দিনই সিডিউল বিপর্যয় হচ্ছে বলে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম