Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

asif

asif

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি-: গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন-মাইক্রোবাসের চালক মাসুদ রানা (৪৫) ও গোলাম রব্বানী (৫০)। গোলাম রব্বানী সাদুল্যাপুর সরকারি কলেজের হিসাব রক্ষক ও তার বাড়ি সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাসুদ রানার পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে আলহামরা পরিবহনের যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌছিলে ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত ও ১০ জন আহত হয়েছেন। অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার সময় সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কে সাদুল্যাপুর পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমী স্কুলের সামনে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই গোলাম রাব্বানী নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গোলাম রব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা নামে একটি মাদ্রাসায় রেখে বাসায় ফেরার সময় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে সাদুল্যাপুর থানার উপপরিদর্শক আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম