Logo
Logo
×

সারাদেশ

বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

asif

asif

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

 রাজশাহী- : রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দিঘা বাজারে জমির উদ্দীনের ভবনের দ্বিতীয় তলায় এই শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বাঘা শাখার প্রধান ও ব্যবস্থাপক (এভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ) শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাজশাহী জোনের ইভিপি ও হেড অব জোন মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন এবিএম ফ্যামেলির স্বত্বাধিকারী আসমা খাতুন। তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, চকমাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, লক্ষবাড়িয়া চৌমহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (অব. ) মনিরুল ইসলাম জিঞ্জু, শিক্ষক ইন্তাজ আলী, আয়নাল হক, রাশেদুল ইসলাম রাশেদ, ইউনুস আলী, ইউপি সদস্য শিরিনা খাতুন প্রমুখ। 
 
সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম