Logo
Logo
×

সারাদেশ

মাধবপুরে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

মাধবপুরে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 হবিগঞ্জ প্রতিনিধি -: হবিগঞ্জের মাধবপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৯ এক প্রেস বিঞ্জপ্তিতে জানান- গতকাল রোববার ভোর রাতে র‌্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী সাগরিকা পরিবহনযোগে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় যাত্রীবাহী সাগরিকা পরিবহন থামিয়ে তল্লাশিকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা এলাকার মো: আফজাল মিয়া (৪০) এবং খুলনার পাইকগাছা উপজেলার পাইকগাছা এলাকার মারুফা আক্তার (২৬) আটক করে। পরে তল্লাশি কালে তাদের কাছ থেকে ২০টি কালো রঙের বায়ুরোধক পলিথিন জিপার প্যাকেটের ভেতরে রাখা ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা বলেন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম