Logo
Logo
×

সারাদেশ

ভূরুঙ্গামারীতে বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম

ভূরুঙ্গামারীতে বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক

 কুড়িগ্রাম প্রতিনিধি- : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত শুক্রবার বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব সার আটক করেন। বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বাগভান্ডার বিওপি, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) 'র সদস্যরা সিমান্ত এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযান কালে সারের চালান বা বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃত সারের মালিক হিসেবে মো. মাইদুল ইসলামকে শনাক্ত করা হয়েছে। তিনি ভূরুঙ্গামারী উপজেলার মইদান গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে এ বিষয়ে বাগভান্ডার বিওপি ক্যাম্প সুবেদার মো: জাহাঙ্গীর হোসেন জানান, আটক করা সারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সার ক্রয়ের বৈধ কাগজপত্র ও চালান না থাকায় তা আটক করা হয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম