Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জ অপহরণ মামলায় প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

asif

asif

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

কালীগঞ্জ অপহরণ মামলায় প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

 ঝিনাইদহ- : ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ঘটনায় ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর রাম গোপাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিয়া খাতুন রাত্রীকে (১৬) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জিসান আহাম্মেদ (২০) ও তার সহযোগীরা। গত ১৯ আগস্ট সকাল ১১টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে পাইকপাড়া গ্রামের কড়ইতলা ঈদগাহের সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে গতকাল শুক্রবার রাত পৌনে ৩টার দিকে ঝিনাইদহ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার প্রধান আসামি জিসান আহাম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে, বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) জাবেদ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় জহির হোসেন ভূঁইয়া (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, পৃথক ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ মামলার ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম