Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, কারবারিরা পলাতক

asif

asif

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, কারবারিরা পলাতক

শেরপুর প্রতিনিধি - : শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি নামক জায়গা থেকে এসব মাংস জব্দ করা হয়। জানা যায়, ফুলহারিতে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে আসছে। স্থানীয় সচেতন নাগরিকরা এমন তথ্যের নিয়মিত খোঁজখবর রাখতেন। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং তিনটি ঘোড়া বেঁধে রাখা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। তবে স্থানীয়দের অবস্থান টের পেয়ে কারবারিরা সটকে পড়ে। এ তথ্য থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মাংসের নমুনা সংগ্রহ করে। ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে একটি ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে। সেখান থেকে ২ কেজি পরিমাণ মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি মাংসগুলো স্থানীয়রা মাটি চাপা দিয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া দেখতে পাইনি। আমাদের পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে গেছেন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁ:া বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে কারবারিদের আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম