Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

asif

asif

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি - : বগুড়ার শেরপুরে সনদবিহীন চিকিৎসা ও অবৈধ অস্ত্রোপচারের দায়ে সুনীল কুমার বিশ^াস (৫০) নামের এক কথিত ভুয়া ডাক্তারকে সাত দিনের কারাদ- ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত সুনীল কুমার বিশ^াস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা সার্টিফিকেট ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি নিয়মিত ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রিপশন করা এবং অবৈধভাবে অস্ত্রোপচার করে আসছিলেন। অভিযান চলাকালীন তার চেম্বারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এমন অপচিকিৎসা ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে রাতেই পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম