Logo
Logo
×

সারাদেশ

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৫৮ এএম

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

রাজশাহী প্রতিনিধি - রাজশাহী পুঠিয়ায় একটি খাল খনন করায় সংশ্লিষ্ট এলাকার জীববৈচিত্রের মান বর্তমানে বদলে গিয়েছে। উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর মড়া সন্ধা নদী হতে বিলকান্তা হোজা নদী পর্যন্ত ৫ কিমি খালের পুন:খনন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা টাকা। খালের উভয় পাশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য ১ হাজার ৫শতটি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়েছে। এর পাশাপাশি পানি অপসারনে জন্য রিং পাইপ স্থাপন করা হয়। এই খাল খনন করার ফলে উক্ত এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে এবং পরিবেশের ভারসাম্যে স্থিতিশীলতা ফিরে আসবে। ভালুকগাছি রাঙামাটি গ্রামের বাবুল হোসেন, খাল খনন হওয়ায় এলাকার অনেক গরীব মানুষ খালে উৎপাদিত মাছ বিক্রি করে জীবিকা নির্ভব করতে পাড়বেন। খামার পাড়া গ্রামের নাজমুল গনি পিন্টু বলেন, খালের দুই পাড়ে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়েছে। যদি গাছগুলো সঠিক ভাবে বড় হয় তাহলে মানুষ বিনোদনের জন্য খাল পাড়ে আসবেন। বর্তমানে খালটি খনন করার ফলে এলাকার কৃষকদের জমির উৎপাদিত পাট সঠিকভাবে জাগ দিতে পাড়ছেন। খাল খননের আগে সাধারণ কৃষকদের পাটজাগ দেওয়ার জন্য অনেক ভোগান্তিতে পড়তে হতো। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তুবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথম ধাপে খাল খননের ফলে বর্ষা মৌসুমে সহজে পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পাবেন। কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি জীববৈচিত্রের সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয় কৃষকরা নতুন করে চাষাবাদে আগ্রহী হয়ে উঠবেন এবং গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। 

সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম