Logo
Logo
×

সারাদেশ

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৫৫ এএম

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি - নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাসনিম হুসাইন আরিফ, চিকিৎসক জয়নাল আবেদীন, স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, স্টোরকিপার মীর দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল করা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ^াস দেন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নার্স ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম