Logo
Logo
×

সারাদেশ

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৫১ এএম

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পাবনা প্রতিনিধি - ঐতিহ্যবাহী পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেস ক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-১আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ড.নাজিবুর রহমান মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আনিসুর রহমান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জয়নুল আবেদীন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, মীর নজমুল বারী নাহিদ, রতন দাস প্রমুখ। এ সময় বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম