Logo
Logo
×

সারাদেশ

আটোয়ারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:২০ এএম

আটোয়ারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

 পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের আটোয়ারীতে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ বিশেষ অভিযানে, উপজেলার ছোটদাপ এলাকা থেকে জনৈক মো: দাইমুল হক (মিলার) এর পুত্র মাদক ব্যবসায়ী সুমন রানা (৩৫) কে ৫০ পিস ইয়াবা সহ হাতনাতে আটক করতে সক্ষম হন। আটোয়ারী থানার ওসি মো: মতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সুমন রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে গতকাল শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। উল্লেখ্য যে, ইতিপূর্বে ধৃত এই মাদক ব্যবসায়ীকে একাধিকবার মাদক মামলায় আটক করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। আটোয়ারী থানা পুলিশ কে মাদক ও জুয়ার বিরুদ্ধে তৎপরতা লক্ষ্য করা গেছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান এ প্রতিনিধিকে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলার ঘোষণা করেছি। 
 
সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম