Logo
Logo
×

সারাদেশ

জিয়ানগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম

জিয়ানগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই

 জিয়ানগর প্রতিনিধি- পিরোজপুরের জিয়ানগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দুটি পরিবার। গত বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন-একই এলাকার মৃত আব্দুর রশিদ শেখ এর ছেলে আব্দুর রব শেখ এবং সরোয়ার হাওলাদার এর ছেলে এনামুক হক। স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুর রব শেখ এর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে দ্রুত তা অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই ঘর দুটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘর দুটির মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আব্দুর বর শেখ জানান, আমার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে পাঁচ মিনিটের মধ্যে ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের পাশে থাকা আমার নানা এনামুল হক এর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে নগদ টাকা, ফ্রিজ, এলইডি টিভি, ফার্নিচার, স্বর্নলংকার সহ ঘর ও বিভিন্ন মালামাল পুরে ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানান। জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল হক জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘটনাস্থলে যাওয়ার রাস্তা কাঁচা হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। ওখানে দুটি ঘর পুড়ে ভস্মিভূত হয়। পাশে থাকা আরও ৫টি ঘর ছিল। সেই ঘর গুলোকে রক্ষা করতে সক্ষম হয়েছি। 
 
সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম