Logo
Logo
×

সারাদেশ

কচুরিপানার আড়ালে ভাসছিল বৃদ্ধের মরদেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

asif

asif

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

কচুরিপানার আড়ালে ভাসছিল বৃদ্ধের মরদেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

 ময়মনসিংহ প্রতিনিধি- পরিত্যক্ত কচুরিপানায় ভরা একটি ডোবায় ভাসছিল এক বৃদ্ধের মরদেহ। স্থানীয় মাদরাসার শিক্ষার্থীদের নজরে আসার পর খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধারের পর মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আব্দুস সালাম ওরফে সালু (৭২)। তিনি পাশের ফুলবাড়ী উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার এলাকার মৃত হযরত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে সুমন (৩০)। নিহতের ছেলে সুমন জানান, গত সোমবার সকালে তার বাবা নিজ বাড়ি থেকে ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের অলহরী দুর্গাপুর এলাকায় তার স্ত্রীর বড় বোন জ্যাঠাস খোদেজা বেগমকে (৬৫) চিকিৎসকের কাছে দেখাতে নিয়ে আসেন। পরে দুপুরে ময়মনসিংহ শহরে চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু পরদিন সকালে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরই মধ্যে মঠবাড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেলের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। ত্রিশাল থানার উপ-পরিদর্শক রুবেল জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। 
 

সম্পর্কিত খবর

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

কুড়িগ্রামে ৯ বছর ধরে ড্রামের ভেলায় পারাপার ১২ হাজার মানুষের

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ঈশ^রদী উপজেলায় ৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম