Logo
Logo
×

সারাদেশ

দাকোপের মেধাবী শিক্ষার্থী আরিফ মৌমি এবং জ্যোতির স্বপ্ন ডাক্তার হওয়া

asif

asif

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

দাকোপের মেধাবী শিক্ষার্থী আরিফ মৌমি এবং জ্যোতির স্বপ্ন ডাক্তার হওয়া

দাকোপের মেধাবী শিক্ষার্থী আরিফ মৌমি এবং জ্যোতির স্বপ্ন ডাক্তার হওয়া 
খুলনা প্রতিনিধি - এবারের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দাকোপের মেধাবী শিক্ষার্থী আরিফ মৌমি এবং জ্যোতি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। নি¤œ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন পূরনে অভিবাবকরা সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। দাকোপের অন্যতম শ্রেষ্ট বিদ্যাপীট মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী উপজেলা সদর চালনা পৌরসভার সবুজপল্লী এলাকার হোমিওপ্যাথি ডাক্তার জি এম সরোয়ারের পুত্র মো: আরিফ আফসারী। তার মা আফরোজা বেগম একজন গৃহিনী। আরিফ ১১৫৩ নাম্বার পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে প্রথম হয়েছে। একই এলাকার ব্যাংক কর্মচারী আবু মুছা সানার কন্যা সেমন্তী মৌমি। মাতা রওশনা আরা খাতুন একজন গৃহিনী। মৌমি ১১৫০ নাম্বার পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় হয়েছে। সবুজপল্লী গ্রামের ঘের ব্যবসায়ী কবির সরদারের কন্যা জান্নাতি রোম্মান জ্যোতি। জ্যোতি ১১১২ নাম্বার পেয়ে দাকোপ উপজেলার মধ্যে চতুর্থ স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে। তার মা মাকসুদা পারভীন একজন গৃহিনী। তারা সকলেই মোহাম্মাদ আলী স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এমন সফলতা অর্জন করে। লেখাপড়ার পাশাপাশি তারা ইসলামী জীবনাদর্শ প্রতি পালনে সচেষ্ট। ফলাফলে এমন সফলতার পিছনে নিজেদের ঐকান্তিক প্রচেষ্টার পাশাপাশি পিতা মাতা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মেধাবী এই শিক্ষার্থীরা সাধারণ মানুষের চিকিৎসা সেবায় আতœনিয়োগ করতে আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন পূরনে তারা সকলের দোয়া কামনা করেছে।

সম্পর্কিত খবর

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

দিনাজপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

ফুলবাড়িয়ায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ ১৮ জন পুলিশের জালে

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম