Logo
Logo
×

ইতিহাস

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

আল কোরআন ও আল হাদিস

সূরা নমল
পারা ১৯-২০, আয়াত ৯৩, রুকু ৭ (মাক্কী)
৪১. সোলায়মান এরপর বলল, রানির সিংহাসনের রূপ বদলে পাশে রাখো। দেখি সে সঠিকভাবে শনাক্ত করতে পারে, না বিভ্রান্তিতে ডুবে যায়। ৪২-৪৩. বিলকিস সেখানে আসার পর সিংহাসনটি দেখিয়ে তাকে প্রশ্ন করা হলো, তোমার সিংহাসন কি এরকম? রানি জবাব দিল, ‘তাই তো! সে-রকমই তো মনে হচ্ছে!’ (সোলায়মান তার সভাসদদের বলল, সে-তো আমাদের কোনো সাহায্য ছাড়াই সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে।) অথচ তার আগেই আমাদেরকে ওহীর জ্ঞান দেয়া হয়েছে এবং আমরা অনেক আগেই আল্লাহতে সমর্পিত হয়েছি। যদিও আল্লাহর পরিবর্তে বিলকিস যার পূজা করত, তা তাকে সত্যপথ থেকে দূরে রেখেছিল এবং সত্য অস্বীকারকারীদের বংশে তার জন্ম হয়েছিল (তারপরও সে সত্যকে শনাক্ত করতে পেরেছিল)।

৪৪. এরপর (বিলকিসকে) বলা হলো, ‘এই প্রাসাদে প্রবেশ করো।’ যখন সে সেদিকে তাকাল তার মনে হলো, এ টলটলে পানির সরোবর এবং (সামনে অগ্রসর হওয়ার জন্যে) কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল। সোলায়মান তখন বলল, ‘এ-তো স্বচ্ছ কাচের মেঝে।’ শুনে (বিলকিস) আর্তনাদ করে উঠল, ‘হে আমার প্রতিপালক! আমি তো এতদিন (তোমার ইবাদত না করে) মহাপাপ করে এসেছি। আমি এখন সোলায়মানের সাথে মহাবিশে^র প্রতিপালকের কাছে নিজেকে সমর্পণ করছি।’

৪৫. আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই বাণী দিয়েছিলাম যে, ‘তোমরা আল্লাহর ইবাদত করো।’ কিন্তু তারা দুই দলে বিভক্ত হয়ে বিতর্কে মেতে উঠল।


মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৯৭
যিয়াদের আযাদকৃত দাস কাযা‘আ (রা:) হতে বর্ণিত-
আমি আবু সাঈদ খুদরি (রা:)-কে নবি (ﷺ) হতে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি, যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে। নারীগণ স্বামী কিংবা মাহরাম [১] ব্যতীত দুদিনের দূরত্বের পথে সফর করবে না। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনগুলোতে সিয়াম নেই। দুই (ফরজ) সালাতের পর কোন (নফল ও সুন্নত) সালাত নেই; ফজরের পর সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত। এবং-
১. মসজিদুল হারাম
২. মসজিদুল আকসা এবং
৩. আমার মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে (জিয়ারতের উদ্দেশে) হাওদা বাঁধা যাবে না (সফর করা যাবে না)।
 

সম্পর্কিত খবর

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম