Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অটোরিকশা চালকদের

asif

asif

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অটোরিকশা চালকদের

ঢাকা প্রতিনিধি - রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। কয়েকটি দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক সড়কে অবস্থান নেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের পর তারা আল্টিমেটাম জানিয়ে সড়ক ছেড়ে দেন। অটোচালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল অনেকটা বন্ধ রয়েছে। রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা কম দেখা যাচ্ছে। অটোচালক নেতারা সমাবেশে বলেন, আজকে আমার লাইন কাইটা দিছে। আমি কার কাছে বিচার দিবো? আজকে ২৫ দিন ধরে আমার খাবার নাই। আমার এই লাইন কাটা বন্ধ করতে হবে। আমাকে প্রত্যেকটা রোডে চলার অনুমতি দিতে হবে। স্পষ্ট ভাষায় ঢাকা ব্যাটারি অটোরিকশার পক্ষ থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের গাড়ি যাতে ডাম্পিং না হয়। আমার কোনো ভাই হামলা-মামলার শিকার হলে সারা দেশকে আমরা কাপিয়ে দেবো ইনশাআল্লাহ। অবরোধে অংশ নেওয়া অটোচালক মিল্লাদ মিয়া জানান, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। আরেক অটোরিকশাচালক সুমন বলেন, ট্রাফিক পুলিশ অটোচালকদের হয়রানি করে এবং অটোরিকশা ডাম্পিং করে। অটোরিকশা জব্দ করে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তিনি। অটোচালকরা বলেন, যেসব সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে অটো চলতে দিতে হবে। অটো চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অবৈধভাবে অটোরিকশা চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। 
 
সম্পর্কিত খবর

শিক্ষকতা পেশা কখনোই সাধারণ চাকরির মতো হতে পারে না: প্রধানমন্ত্রী

শিক্ষকতা পেশা কখনোই সাধারণ চাকরির মতো হতে পারে না: প্রধানমন্ত্রী

নাটোরে আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

নাটোরে আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

প্রিজনভ্যান থেকে আসামি পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনা সাজানো নাটক

প্রিজনভ্যান থেকে আসামি পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনা সাজানো নাটক

উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পরিকল্পিত ও নিরাপদ নগর গড়ে তোলাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পরিকল্পিত ও নিরাপদ নগর গড়ে তোলাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শিক্ষার্থী সঙ্কটে ত্রাহি অবস্থায় ছোট ও মানহীন বেসরকারি বিশ^বিদ্যালয়গুলো

শিক্ষার্থী সঙ্কটে ত্রাহি অবস্থায় ছোট ও মানহীন বেসরকারি বিশ^বিদ্যালয়গুলো

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম