Logo
Logo
×

জাতীয়

নাটোরে আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

asif

asif

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

নাটোরে আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

নাটোর প্রতিনিধি - নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোর পৌনে ৫টার দিকে নলডাঙ্গা থানাধীন ৪নং পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মুয়াজ্জিনের নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসজিদে ফজরের আজান শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে গেছে। ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠান। সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন। থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে।
 
সম্পর্কিত খবর

শিক্ষকতা পেশা কখনোই সাধারণ চাকরির মতো হতে পারে না: প্রধানমন্ত্রী

শিক্ষকতা পেশা কখনোই সাধারণ চাকরির মতো হতে পারে না: প্রধানমন্ত্রী

রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অটোরিকশা চালকদের

রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অটোরিকশা চালকদের

প্রিজনভ্যান থেকে আসামি পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনা সাজানো নাটক

প্রিজনভ্যান থেকে আসামি পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনা সাজানো নাটক

উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পরিকল্পিত ও নিরাপদ নগর গড়ে তোলাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পরিকল্পিত ও নিরাপদ নগর গড়ে তোলাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শিক্ষার্থী সঙ্কটে ত্রাহি অবস্থায় ছোট ও মানহীন বেসরকারি বিশ^বিদ্যালয়গুলো

শিক্ষার্থী সঙ্কটে ত্রাহি অবস্থায় ছোট ও মানহীন বেসরকারি বিশ^বিদ্যালয়গুলো

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম